ময়মনসিংহে মাহিন্দ্রা-সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহের ত্রিশালে একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এতে ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাসড়কের পাশে একটি মাহিন্দ্রা দাঁড়িয়ে ছিলো। এ সময় ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। একই দিক থেকে আসা ইউনাইটেড পরিবহনের বাসটি প্রথমে দাঁড়িয়ে থাকা মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। পরে বাসটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা ও সিএনজির ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা সবাই মাহিন্দ্রা ও সিএনজির যাত্রী বলে জানা গেছে।
ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ বলেন, ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কবলে হেফাজত আমিরের গাড়ি