ময়মনসিংহের ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনার আগে এক নারী ও তার ছেলেকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।