শিরোনাম

১১ দিন ধরে নিখোঁজ কিশোর, সন্ধান চায় পরিবার

ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহ সংবাদদাতা
১১ দিন ধরে নিখোঁজ কিশোর, সন্ধান চায় পরিবার
নিখোঁজ কিশোর সামিউন আল মাহি

ময়মনসিংহ শহরের আকুয়া পূর্ব নয়াপাড়া এলাকা থেকে সামিউন আল মাহি (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ৩০ আগস্ট নিজ বাসা থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি।

গত ৩ সেপ্টেম্বর ময়মনসিংহের কতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।

নিখোঁজ সামিউন আল মাহি ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া পূর্ব নয়াপাড়া এলাকার মুশরাফুল আলমের সন্তান।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছে মাহি। এরপর সম্ভাব্য সব জায়গায়, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। উল্লেখযোগ্য বিষয় হলো, বাসা থেকে বের হওয়ার সময় তার সঙ্গে মোবাইল ফোনও ছিল না। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সবুজ রঙের গেঞ্জি ও জিন্স প্যান্ট।

কারও কাছে যদি এই কিশোরের সন্ধান বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকে, তাহলে পরিবারের পক্ষ থেকে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: ০১৭১৭-৫৭৭৪৭৭/ ০১৬১২-৫৭৭০০০।

/এসবি/