হত্যা মামলায় আপন ৩ ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় আপন তিন ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও ১০ আসামিকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন– মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়া।
যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন– আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইল উপজেলার চর ভোলামরি এলাকার হযরত আলীর ছেলে কৃষক শফিকুল ইসলাম সবি স্থানীয় চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাট এলাকার একটি কাপড়ের দোকানে বসেছিলেন। জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে হঠাৎ মামলার আসামিরা দেশীয় অস্ত্রসহ তার ওপর হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে নান্দাইল থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্ত প্রক্রিয়া শেষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা ও উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ আদালত এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান। তিনি জানান, সাজাপ্রাপ্তদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিপন মিয়া এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আসাদুল বর্তমানে পলাতক।

৫ প্রকৌশলীর গাফিলতিতে এক যুগ ধরে ধুঁকছে ময়মনসিংহ কারাগার প্রকল্প 