ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাথরবোঝাই মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার গোলাবাড়ী নামক স্থানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবাহী মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী নামক এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

পঞ্চগড় থেকে কক্সবাজার সরাসরি চলবে ট্রেন