ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে ৭ যাত্রী নিহত
বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষ

ময়মনসিংহে বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর আকুয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার ৭ যাত্রী মারা যান। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

/এসবি/