ময়মনসিংহে বিজিবির ওপর চোরাচালনকারীদের হামলা, নিহত ১

সিজেডএন ডেস্ক

ময়মনসিংহের হালুয়াঘাটে চোরাচালানবিরোধী অভিযানের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে মো. রুমান নামের এক যুবক নিহত হয়েছেন। বিজিবির দাবি, অভিযানের সময় চোরাকারবারিদের হামলায় এক সদস্য আহত হলে আত্মরক্ষার্থে গুলি ছোড়া হয়। আহত ওই বিজিবি সদস্য চিকিৎসাধীন।
আজ সোমবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুমান ওই গ্রামের বাসিন্দা।
সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল পৌনে ছয়টার দিকে সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশের প্রায় এক কিলোমিটার ভেতরে জলজলিয়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালান চার সদস্যের একটি টহল দল। এ সময় তারা চোরাচালানের পণ্য জব্দ করেন। পরে জব্দ করা পণ্য নিয়ে ফেরার পথে দেশীয় অস্ত্রধারী একদল ব্যক্তি টহল দলের ওপর হামলা চালায়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের প্রথমে মৌখিকভাবে সতর্ক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক ফাঁকা গুলিও ছোড়া হয়। এরপরও হামলা অব্যাহত থাকলে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালান। এতে রুমান গুলিবিদ্ধ হন এবং বিজিবির এক সদস্য আহত হন।
পরে রুমানকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত বিজিবি সদস্যও সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন। অন্যদিকে, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান ও টহল অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি।