জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি

ময়মনসিংহ সংবাদদাতা

জুমার খুতবায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় ময়মনসিংহের নান্দাইলের বাইতুল মাহফুজ পুরাবাড়িয়া মোড় জামে মসজিদের খতিব মাওলানা মোজাহিদুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর জুমার খুতবায় ‘মূর্তি ও ভাস্কর্যের ইতিহাস-ঐতিহ্য এবং তা থেকে মুসলমানদের উত্তরণ’ বিষয়ে আলোচনা করেন খতিব মাওলানা মোজাহিদুল ইসলাম। এ সময় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রসঙ্গ টেনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলে মন্তব্য করেন তিনি। পরে এ বক্তব্য নিয়ে আপত্তি ও সমালোচনা দেখা দিলে মসজিদ কমিটি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।
মসজিদের মুসল্লি শাহরিয়ার হোসেন বলেন, খতিবের দায়িত্ব শুধু নামাজ পড়ানো নয়, সত্য কথা বলাও। তার বক্তব্যে কারও আপত্তি থাকলে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা যেতো। এভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া ঠিক হয়নি।
আল-আমিন নামে আরেক মুসল্লি বলেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে আলেম-ওলামাদের সম্পর্ক ভালো ছিল না। এ কারণে তাদের মধ্যে আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি ক্ষোভ ছিল। সেই প্রেক্ষাপটে খতিব এমন মন্তব্য করে থাকতে পারেন। তবে তাকে মসজিদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি।
খতিব মাওলানা মোজাহিদুল ইসলাম বলেন, আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। বিষয়ভিত্তিক আলোচনা করতে গিয়ে উদাহরণ হিসেবে ওই মন্তব্য করেছিলাম। মসজিদ কমিটির সভাপতি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।
মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া বলেন, মসজিদের খতিব জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জুমার খুতবায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় মুসল্লিদের মধ্যে আপত্তি ওঠে এবং এ নিয়ে সমালোচনা হয়। পরে মসজিদ কমিটির সদস্যদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। আমি এককভাবে খতিবকে অব্যাহতি দিয়েছি- এ দাবি সম্পূর্ণ মিথ্যা।

শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা: ৪৫ ঘণ্টা পর মামলা