


মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বিরোধী দল একেক সময় একেক কথা বলে। সংসদে তাদের একরকম বক্তব্য, আবার বাইরে তাদের ভিন্নরূপ। তারা বহুরূপী ষড়যন্ত্রে লিপ্ত।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ বছর বয়সী সিরাজুল মনিরা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম নগরীতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে কক্সবাজারে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসে থাকা ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

পুলিশের দাবি, মোবারক শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’-এর সহযোগী হিসেবে পরিচিত।

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে।

চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে মোহাম্মদ নুরুন্নবী মুন্না (৩৮) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) আটক করেছে স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীসহ ওই এএসআইকে উদ্ধার করে থানায় নিয়ে যায় আকবরশাহ থানা পুলিশ।

পাইলট প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরে ১০০টি পানির এটিএম বুথ স্থাপন করবে চট্টগ্রাম ওয়াসা। এ লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসা ও ওয়াটারএইড বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

মায়ের মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস।

চট্টগ্রামের আনোয়ারায় মার্কেটের চলাচলের রাস্তায় (ফুটপাতে) দোকান বসানো নিয়ে ব্যবসায়ী ও ইজারাদারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা দেলওয়ার হোসেনসহ ৭ জন আহত হয়েছেন।

চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার দু’টি ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসেবে তার যাত্রা শুরু হলো। এর মাধ্যমে পানি সংকট কেটে যাবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

পুলিশ জানায়, অভিযানের বিষয়টি জানতে পেরে ওয়াকিলের অনুসারীরা বিএনপির নামে স্লোগান দিয়ে রাস্তায় ব্যারিকেড দেন। একপর্যায়ে আটকে পড়া পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল ছুড়তে থাকেন তারা।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে কেরানীহাট বাজারে ছিলেন করিম। পার্শ্ববর্তী পশ্চিম গুজরা ইউনিয়নের দিক থেকে ১০ থেকে ১২ জন কয়েকটি মোটরসাইকেলে করে বাজারে প্রবেশ করে।

গত ৩১ আগস্ট সেই মামলায় জামিনে মুক্তি পেলে ১ সেপ্টেম্বর কারাগার থেকে বের হন। কিন্তু আরেকটি মামলায় তাকে কারাফটক থেকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরদীঘি দক্ষিণপাড় আব্দুল হালিম বোখারী মঞ্জিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর মধ্যে ১ নম্বরে থাকা জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পরাজিত ও পলাতক শক্তি পরস্পর যোগসাজশের মাধ্যমে নানানভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে।

পুলিশের এক সদস্য মোবারকের উদ্দেশে বলছেন, ‘জীবন বাঁচাতে চাইলে অস্ত্র ফেলে দে। আমাদের হাতে ধরা দে। আমরা জীবন বাঁচাব। আমরা খবর পাইছি, তোরে বাইরে কেউ মারার জন্য অপেক্ষা করছে। আমরা তোরে বাঁচানোর জন্য আসছি।’

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডে (সিইউএফএল) গ্যাস সরবরাহ শুরু হয়েছে। প্রায় ছয় মাস বন্ধ থাকার পর আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত কারখানাটিতে গত মঙ্গলবার সকালে গ্যাস দেওয়া শুরু হয়।

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের পর অস্ত্রসহ মো. মোবারক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।