ডাকঘরে মিললো কোটি টাকার নিষিদ্ধ পণ্য

ডাকঘরে মিললো কোটি টাকার নিষিদ্ধ পণ্য
চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের ফকিরহাটের একটি ডাকঘরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৯ হাজার ৬৯১ পিস রং ফর্সাকারী ক্রিম ও ১ হাজার ৩৪০ পিস ভ্যাপ লিকুইড জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। এসব পণ্যের বাজারমূল্য কোটি টাকার বেশি বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি জব্দ করা হয়।
জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে পাঠানো চালানটি প্রথমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। পরে রেলপথে তা চট্টগ্রামে আনা হয়। এরপর ডাক বিভাগের গাড়িতে করে চালানটি চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর ফটকসংলগ্ন ডাকঘরে নেওয়া হয়। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়। জব্দ হওয়া পণ্যের মধ্যে ২৯টি কার্টনে ১৯ হাজার ৬৯১ পিস আমদানি নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম। দুটি কার্টনে ১ হাজার ৩৪০ পিস ই-সিগারেটের তরল বা ভ্যাপ লিকুইড। সব মিলিয়ে চালানটিতে পণ্যের সংখ্যা ২১ হাজার ৩১ পিস।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, সমুদ্রবন্দর দিয়ে পণ্য আমদানিতে মিথ্যা ঘোষণা, চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে। এ অবস্থায় একটি চক্র ডাকঘরকে ব্যবহার করে আমদানি নিষিদ্ধ পণ্য দেশে আনার চেষ্টা করা হচ্ছে। এর আগেও ডাকঘর থেকে নিষিদ্ধ পণ্যের চালান আটক করা হয়েছিল।
তিনি বলেন, প্রচলিত নজরদারি এড়িয়ে নিষিদ্ধ পণ্য দেশে আনতে ডাক বিভাগের ব্যবস্থাকে বিকল্প রুট হিসেবে ব্যবহারের চেষ্টা করছে চক্রটি। এ ধরনের চোরাচালান ও অনিয়ম ঠেকাতে নজরদারি অব্যাহত রয়েছে।

রাউজানে চাঁদাবাজদের সঙ্গে গোলাগুলিতে ১২ পুলিশ সদস্য আহত, অস্ত্রসহ গ্রেপ্তার ১