ঘরে ঝুলছিল বাবার মরদেহ, মেঝেতে পড়ে ছিল দুই মেয়ের লাশ

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শ্বশুরবাড়ির একটি ঘর থেকে মো. জাহেদ হোসেন (৫০) ও তার দুই পাঁচ মাস বয়সী যমজ মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত জাহেদ হোসেন চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল আজানী পাড়ার বদিউল আলমের ছেলে। তার দুই মেয়ের নাম জারিন জান্নাত ও জাসিয়া জান্নাত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে জাহেদ হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। একই কক্ষে খাটের পাশে মেঝেতে পাশাপাশি পড়ে ছিল তার দুই মেয়ের মরদেহ।
ঘটনার সময় পারিবারিক একটি কাজে জাহেদ হোসেনের স্ত্রী ও শ্বশুরবাড়ির অন্য সদস্যরা বাইরে ছিলেন। তারা ঘরে ফিরে এলে বিষয়টি জানাজানি হয়। তবে পারিবারিক কোনো বিরোধ ছিল কি না, তা জানাতে পারেননি স্বজনেরা।
স্থানীয়রা জানান, দেড় বছর আগে পারিবারিকভাবে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের শামশুল আলমের মেয়ে আফিয়া বেগমের সঙ্গে নিহত জাহেদ হোসেনের বিয়ে হয়। বিয়ের পর প্রথম তিন মাস তারা নগরের একটি ভাড়া বাসায় থাকতেন। পরে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন জাহেদ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা