ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামে ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ সদস্য আল আমিন সরদার (২৫) মারা গেছেন। সোমবার (৫ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখার কনস্টেবল আল আমিন সরদার কোতোয়ালি থানায় সংযুক্ত ছিলেন। ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার সদর উপজেলার উত্তর দুধখালী এলাকায়। তার বাবার নাম আবদুল হক সরদার।
বিষয়টি নিশ্চিত করে করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার (পিআর) মো. আমিনুর রশীদ বলেন, গতকাল রবিবার ভোর সাড়ে ৬টার দিকে নগরীর ইস্পাহানি চেকপোস্টে কর্তব্যরত অবস্থায় ছিনতাইকারী ধরার চেষ্টা করার সময় একটি বাস আল আমিন সরদারকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক বাসটির চালক মোশাররফ ও সহকারী (স্টাফ) জয় দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সড়ক পরিবহণ আইনে একটি মামলা করা হয়েছে।

চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন