চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার হলেন নেয়ামুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ড. মো. নেয়ামুল ইসলামকে চট্টগ্রাম কাস্টমস হাউস, আইসিডির কমিশনার হিসাবে বদলি করা হয়েছে। গত ৮ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
এর আগে গত ৬ অক্টোবর তাকে চট্টগ্রামের ইকোনমিক জোন কমিশনারেটের কমিশনার হিসাবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছিল। একই সময়ে তাকে জাতীয় রাজস্ব বোর্ডের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক পদে পূর্ণকালীন সংযুক্ত করা হয়।
ড. মো. নেয়ামুল ইসলাম বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা। গত ৫ অক্টোবর তাকে অতিরিক্ত কমিশনার থেকে কমিশনার পদে চলতি দায়িত্বে পদোন্নতি দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনার পদে চলতি দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রথম ছয় মাস তিনি ভারপ্রাপ্ত দায়িত্ব ভাতা পাবেন। ছয় মাসের বেশি এ দায়িত্ব পালন করতে হলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই অর্থ বিভাগের সম্মতি নিতে হবে।
এ ছাড়া নতুন দায়িত্ব গ্রহণের আগে তাকে আগের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। চলতি দায়িত্বকে পদোন্নতি হিসাবে গণ্য করা হবে না। দাপ্তরিক কাজে পদবি ব্যবহারের সময় ‘চলতি দায়িত্ব’ শব্দ দুটি উল্লেখ করতে হবে।