আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৬

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৬
চট্টগ্রামে বন্দর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল

চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বন্দর থানার ওসি আবদুর রহিমসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৩টার দিকে নগরের বন্দর থানার পোর্ট কানেক্টিং রোডের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ নভেম্বর) বিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তালতলা এলাকায় মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে ভাঙচুর করা হয়। এতে ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত হন। পরে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

বন্দর থানার ওসি আবদুর রহিম বলেন, মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। হামলার পর পুলিশ মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ধরতে ধাওয়া করে। ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এসবি/