কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারসংলগ্ন তিনপুলের মাথা এলাকায় পোশাক ব্যবসায়ী জাকির হোসেনকে কুপিয়ে তার কাছে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
ব্যবসায়ী জাকির এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার রিয়াজউদ্দিন বাজারে ক্রোকারিজ পণ্যের দোকান রয়েছে।
জাকির হোসেন জানান, রিয়াজউদ্দিন বাজার থেকে ফেরার পথে তিন পুলের মাথায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তাকে মারধর ও কিরিচ দিয়ে কুপিয়ে সঙ্গে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির এ বিষয়ে বলেন, ‘হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এজন্য ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। আশা করছি, দ্রুতই পরিচয় শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারব।’

সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তার: ডিআইজি আব্দুল কুদ্দুছ
ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা