চট্টগ্রামে তেলের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রামে তেলের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

চট্টগ্রামের কদমতলী এলাকায় একটি তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

মঙ্গলবার (১০ নভেম্বর) মাগরিবের নামাজের পর এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যে গুদামটিতে আগুন লেগেছে সেটি মূলত একটি মবিলের গোডাউন। মবিল ও দাহ্য পদার্থ থাকার কারণে আগুনের তীব্রতা ও ভয়াবহতা অত্যন্ত বেশি। এলাকাটি পুরোপুরি ঘিঞ্জি এবং বাসাবাড়ি ও দোকানপাট একটির সঙ্গে আরেকটি লাগানো হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি রয়েছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।

/এসবি/