চট্টগ্রামের রাউজানে ইসলামী ফ্রন্টের এক নেতার কাছে চাঁদা দাবি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মুঠোফোনে কল করে ১৫ মিনিটের মধ্যে বিকাশে চাঁদার টাকা পাঠাতে বলা হয়। অন্যথায় যেখানে পাওয়া যাবে, সেখানেই গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।