চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াতের আমির

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াতের আমির
চট্টগ্রাম বিমানবন্দরে জামায়াতের আমিরকে ফুলেল শুভেচ্ছা জানান দলটির নেতারা

‘প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন ২০২৬’-এ যোগ দিতে চট্টগ্রাম সফরে গেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে জামায়াতের আমিরকে ফুলেল শুভেচ্ছা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

জানা গেছে, চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথি যুক্ত হবে ডা. শফিকুর রহমান।

দলীয় নেতাকর্মীরা জানান, জামায়াতের আমিরের সফরকে কেন্দ্র করে সম্মেলনস্থলে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনে তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আদর্শিক ও নৈতিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।

/এফআর/