জব্দ ইয়াবা আত্মসাৎ: ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানার তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম।
প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য হলেন– সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিন। তাদেরকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
থানা সূত্র জানায়, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে লোহাগাড়া উপজেলার পুটিবিলা এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামান তিন পুলিশ সদস্য। এ সময় তাদের সঙ্গে রবিন ও মোমেন নামে দুজন কথিত সোর্সও ছিলেন। দুই কনস্টেবল ট্রাকে উঠে চালকের পাশে বসে সেটির নিয়ন্ত্রণ নেন। মোটর সাইকেলে এসআই মাহবুবুল ইসলাম ও মাইক্রোবাসে দুই সোর্স তাদের অনুসরণ করতে থাকেন।
ট্রাকটি বিভিন্ন সড়ক ঘুরিয়ে সাতকানিয়া উপজেলার কেরাণীহাট রেলক্রসিং এলাকায় নেওয়া হয়। সেখানে চালককে নামিয়ে দিয়ে ট্রাকে তল্লাশি করা হয়। ট্রাকে চালকের আসনের নিচ থেকে তিন পোটলায় রাখা ৩০ হাজার ইয়াবা জব্দ করে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়। পরে ইয়াবাগুলো জব্দ না দেখিয়ে তারা আত্মসাৎ করেন বলে অভিযোগ উঠেছে।
ওসি মোহাম্মদ আবদুল আলীম বলেন, ইয়াবা আত্মসাতের অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

নির্যাতনে যুবকের মৃত্যু, পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড