মুক্তি পেলেন ‘নন-পলাতক আ.লীগ’ সভাপতি কামাল

চট্টগ্রাম সংবাদদাতা

প্রায় ১৪ ঘণ্টা পর আদালতের মাধ্যমে মুক্তি পেয়েছেন ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করা সুপ্রিম কোর্টের আইনজীবী এম কামাল উদ্দিন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মুক্তি পান তিনি।
মুক্তির পর কামাল উদ্দিন বলেন, ‘আমার বিরুদ্ধে মব করা হয়েছে। আমি আগামী ১৯ নভেম্বর লকডাউন ডাকার প্রতিবাদ করেছিলাম। পুলিশ আমাকে রক্ষা করেছে। সরকার বাহাদুরের কাছে কৃতজ্ঞ। মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করি, জনাব তারেক রহমান যেন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, নিরাপত্তার স্বার্থে কামাল উদ্দিনকে থানায় নেওয়া হয়েছিল। পরে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হলেও কেউ দেখা করতে আসেননি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা মামলা পাওয়া যায়নি। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৮৮ ধারায় তাকে আদালতে পাঠানো হয়। সেখান থেকে তিনি মুক্তি পান।
এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ। স্থানীয় লোকজন বাসাটি ঘেরাও করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাকে থানায় নিয়ে যায় পুলিশ।
গত অক্টোবর মাসে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম কামাল উদ্দিন। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে বিভিন্ন বক্তব্য দেন তিনি। তার বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।

‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি দাবি করা সেই আইনজীবী আটক