আ.লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

সিটিজেন জার্নাল ডেস্ক

চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নজরদারিতে রাখা হয়েছে। পুলিশের প্রশাসনিক ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি জানান, এসপি জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রশাসনিক কিছু বিষয়ে অভিযোগ ওঠায় তাকে ডেকে কয়েকটি বিষয়ে জানতে চাওয়া হয়। পরে তার দুটি মুঠোফোন জব্দ করা হয়। অভিযোগ তদন্তে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।
এসপি জাহাঙ্গীরকে আটকের খবর ছড়িয়ে পড়লেও ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী তা নাকচ করেছেন। তিনি জানান, তাকে আটক করা হয়নি। তবে তদন্তের স্বার্থে নজরদারিতে রাখা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত ডিআইজি সফিজুল ইসলাম বলেন, মঙ্গলবার জাহাঙ্গীর আলমকে ডাকা হয়েছিল। তবে এটিকে জিজ্ঞাসাবাদ বা আটক কোনোটিই বলা যাবে না। তার জব্দ করা দুটি ফোন ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। এরপর পুলিশ সদর দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতেই তাকে ডেকে নেওয়া হয় এবং পরে তার দুটি ফোন জব্দ করা হয়। সূত্রটির দাবি, প্রাথমিকভাবে তথ্য পাচারের প্রমাণ পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জাহাঙ্গীর আলমের যোগাযোগের তথ্য পাওয়ার পর তাকে ডাকা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি দাপ্তরিক দায়িত্ব পালন করছেন। তবে পুলিশের নজরদারিতে রয়েছেন।
২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ওই সময়ও নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগের অভিযোগ রয়েছে।