
বিয়ের আশ্বাসে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের অভিযোগে এক নারীর মামলায় আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার রাজনৈতিক দলে যোগদান করলেন। তিনি মো. তারেক রহমানের হাতে ফুল দিয়ে আমজনতার দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।