ইসলামাবাদের পথে মার্কিন প্রতিনিধিদল
সিটিজেন ডেস্ক

ইসলামাবাদের পথে মার্কিন প্রতিনিধিদল
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ২০: ৩০

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ায় ইরানের নিয়ে সম্ভাব্য সংলাপে নতুন গতি আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসলামাবাদের পথে রয়েছে এবং খুব শিগগিরই সেখানে পৌঁছাবে।
ট্রাম্পের বক্তব্য ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী জানা যায়, তিনি নিজে ওই প্রতিনিধিদলে না থাকলেও তিনি ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি বৈঠকে আগ্রহী। এতে বোঝা যাচ্ছে, পরিস্থিতি অনুকূল হলে উচ্চপর্যায়ের সংলাপের পথ খোলা রাখতে চাইছে ওয়াশিংটন।
তবে পুরো প্রক্রিয়াটি এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ইরানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন রয়ে গেছে, বিশেষ করে হরমুজ প্রণালী-সংক্রান্ত উত্তেজনা এবং ইরানি বাণিজ্যিক জাহাজ জব্দের ঘটনাকে কেন্দ্র করে তেহরানের ক্ষোভের কারণে।
এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি ধরে নিচ্ছি এই মুহূর্তে কেউ কোনো খেলা খেলছে না। তার এই মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র এখনো আশা করছে ইরান শেষ পর্যন্ত আলোচনায় অংশ নেবে।
সব মিলিয়ে, কূটনৈতিক তৎপরতা জোরদার থাকলেও ইরানের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে এই সংলাপ বাস্তবে কতদূর এগোতে পারবে।

/এমআর/