বিসিবি নির্বাচন কবে জানালেন তামিম

বিসিবি নির্বাচন কবে জানালেন তামিম
নিজস্ব প্রতিবেদক

গেল ৭ এপ্রিল আমিনুল ইসলামের নেতৃত্বে বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেদিনই তামিম ইকবালকে সভাপতি করে গঠন করা হয় বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি। তিন মাসের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজন করার কথা এই কমিটির।
দায়িত্ব পাওয়ার পর ক্যাপ্টেন্স কার্ড দিয়েছেন তামিম। পূর্বাচল স্টেডিয়াম ঘুরে দেখেছেন। তবে আসল যে কাজ অর্থাৎ বিসিবির নির্বাচনটা কবে হবে?
বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে চলাকালীন প্রেসবক্সে সাংবাদিকদের তামিম জানিয়েছেন, জুনের প্রথম, সর্বোচ্চ দ্বিতীয় সপ্তাহে হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। আগামী ৭ জুলাই পূর্ণ হবে অ্যাডহক কমিটির তিন মাস মেয়াদ, এর আগেই নির্বাচন দিতে চান তামিম।
এদিকে তামিম সাংবাদিকদের আন্তর্জাতিক ম্যাচের সময় বল বয়ের সংস্কৃতি ফিরিয়ে আনার কথাও জানিয়েছেন। বলেন, ‘আমি জানি না কখন এটা বন্ধ হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বল বয় থাকবে।’
বিসিবি সভাপতি নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘আমার মনে আছে যখন এমসিসি আর ভারত ২০০৪ সালে বাংলাদেশে সফর করলো, তখন আমি বল বয় ছিলাম।’

ইসলামাবাদের পথে মার্কিন প্রতিনিধিদল