শিরোনাম

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বগুড়া সংবাদদাতা
হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
হিরো আলম। ছবি: সংগৃহীত

বিয়ের আশ্বাসে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের অভিযোগে এক নারীর মামলায় আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের আইনজীবী আলী আসগার বলেন, পিবিআইয়ের তদন্ত রিপোর্ট পাওয়ার পরই হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে।

মামলা সূত্র জানায়, হিরো আলম ওই নারীকে নায়িকা বানানোর স্বপ্ন দেখান। এরপর প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতন করেছেন। এছাড়া তাকে গর্ভপাতে বাধ্য করেন। এসব ঘটনা অস্বীকার করলে ওই নারী গত ২০২৫ সালের ২১ এপ্রিল বগুড়ার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হিরো আলমের বিরুদ্ধে মামলা করেন। পরে তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেওয়া হয়।

বগুড়ার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আইনজীবী আলী আসগার বলেন, তদন্তে হিরো আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

/এসআর/