শিরোনাম

তারেকের আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

তারেকের আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম
মো. তারেক রহমান ও হিরো আলম।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার রাজনৈতিক দলে যোগদান করলেন। তিনি মো. তারেক রহমানের হাতে ফুল দিয়ে আমজনতার দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

আমজনতা দলে যোগ দেওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই।

হিরো আলম বলেন, ‘এর আগে কয়েকটি দলের সঙ্গে কথা হয়েছে। তবে আদর্শগত মিল না থাকায় আমি যোগ দিইনি। তারেক রহমান ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে বেশ কয়েকবার। শেষে আমি তার আমজনতার দলেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।’

হিরো আলম আরো বলেন, ‘আজ সন্ধ্যায় আমি আনুষ্ঠানিকভাবে তারেক ভাইয়ের আমজনতার দলে যোগ দিয়েছি। আসন্ন সংসদ নির্বাচনে এই দল থেকেই প্রার্থী হব।’

বিষয়:

হিরো আলম