ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব সদস্যদের ওপর হামলা, নারীসহ আটক ৫
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

প্রকাশ : ১২ মে ২০২৬, ১৭: ২৩

ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব সদস্যদের ওপর হামলা, নারীসহ আটক ৫। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরতলায় র্যাব কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-৯ এর অধিনায়ক মো. নুরুন্নবী।
আটকরা হলো– উপজেলার খাগাতোয়া গ্রামের মৃত গোলাম ওয়াহেদের ছেলে আব্দুল কাদির (৬২), নয়ন মিয়ার ছেলে মো. রাহিম আহমেদ (২০), মুসলেম মিয়ার ছেলে আব্দুর রহমান প্রকাশ অপু মিয়া (১৯), হুমায়ুন কবিরের ছেলে নুর আলম প্রকাশ নুরনবী (১৯) ও জামাল মিয়ার স্ত্রী ছানোয়ারা বেগম (৪৮)।
জানা গেছে, গতকাল সোমবার বিকেলে জেলার বাঞ্ছারামপুরে তথ্য সংগ্রহের জন্য যাচ্ছিলেন র্যাবের তিন গোয়েন্দা সদস্য। পথিমধ্যে নবীনগর উপজেলার খাগাতোয়া গ্রামে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে ওই এলাকার চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা। এ সময় র্যাব সদস্যদের জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের আটকে রেখে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠে। হামলার সময় র্যাবের এক সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
খবর পেয়ে র্যাবের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত সদস্যদের উদ্ধার করে। তাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে এই ঘটনায় জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান চালায় র্যাব। এসময় শফিক ডাকাত পালিয়ে গেলেও পাঁচজনকে আটক করা হয়। কিছু দেশীয় অস্ত্রও জব্দ করা হয়।
র্যাব অধিনায়ক মো. নুরুন্নবী বলেন, হামলার ঘটনায় নবীনগর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

/এফআর/

শত কোটি টাকা আত্মসাৎ করে বিদেশ যাওয়ার পথে গ্রেপ্তার