শিরোনাম

কী হবে শেষ সেশনে

নিজস্ব প্রতিবেদক
কী হবে শেষ সেশনে
উইকেট পাওয়ার পর বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস। ছবি: ক্রিকইনফো

শেরে বাংলা স্টেডিয়াম সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনের দ্বিতীয় সেশনের খেলা শেষে পাকিস্তানের স্কোর ৩১ ওভারে ৩ উইকেটে ১১৬ রান। জয় পেতে আরও ১৫২ রান চাই পাকিস্তানের। বাংলাদেশের দরকার ৭ উইকেট। শেষ সেশনে তিনটি ফলের সম্ভাবনাই আছে- জয়, হার ও ড্র। শেষ পর্যন্ত কী হয় শেষ সেশনে সেটি দেখার।

দ্বিতীয় সেশনে ২৭ ওভার ব্যাট করে ২ উইকেটে ১১০ রান তুলেছে পাকিস্তান। আজান আওয়াইস ও শান মাসুদকে হারায় তারা। দলীয় ৬৮ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান, তাতে কিছুটা চাপে পড়ে তারা। এরপর জুটি গড়ে সেই চাপ সামাল দেন আব্দুল্লাহ ফজল ৬৬* ও সালমান আগা ২১*। টেস্ট অভিষেকে দুই ইনিংসেই ফিফটি পেলেন ফজল। ব্যক্তিগত ১১ রানে রানআউট হওয়া থেকে বেঁচে যান সালমান।

চতুর্থ উইকেটে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশের ওপর চাপ বাড়াচ্ছেন দুই ব্যাটসম্যান।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা।

/টিই/