শিরোনাম

১৬ বছর পর বিশ্বকাপে উড-স্মিথ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
১৬ বছর পর বিশ্বকাপে উড-স্মিথ
ক্রিস উড ও টমি স্মিথ। কোলাজ: সিটিজেন জার্নাল

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ড বড় কোনো দল নয়। ওশেনিয়ার দেশটি এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপে মাত্র দুবার। এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে দারুণ কীর্তি গড়তে যাচ্ছেন ক্রিস উড ও টমি স্মিথ।

নিউজিল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে দুটি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তারা দুজন। ২০১০ বিশ্বকাপে খেলা উড ও স্মিথকে নিয়ে বৃহস্পতিবার (১৪ মে) ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন নিউজিল্যান্ড কোচ ড্যারেন বেজলি।

৩৪ বছর বয়সী উড বর্তমানে প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেডে খেলেন। আর স্মিথ খেলেন ইংলিশ ফুটবলের পঞ্চম স্তরের দল ব্রেইনট্রি টাউনে।

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের তিন প্রতিপক্ষই শক্তিশালী। ‘জি’ গ্রুপে বেলজিয়াম, মিসর ও ইরানের সঙ্গে খেলবে নিউজিল্যান্ড।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ৮৫তম দল নিউজিল্যান্ডকে খেলতে হবে ৯ নম্বর বেলজিয়াম, ২০ নম্বর ইরান ও ২৯ নম্বরে থাকা মিসরের বিপক্ষে।

বিশ্বকাপে নিউজিল্যান্ড দল

গোলকিপার: ম্যাক্স ক্রোকোম্ব, অ্যালেক্স পলসেন, মাইকেল উড।

ডিফেন্ডার: টিম পেইন, ফ্রান্সিস ডি ভ্রিস, টাইলার বিন্ডন, মাইকেল বক্সাল, লিবেরাতো ক্যাকাচি, ন্যান্ডো পেইনকার, ফিন সারম্যান, ক্যালান এলিয়ট, টমি স্মিথ।

মিডফিল্ডার: জো বেল, ম্যাট গারবেট, মার্কো স্টামেনিচ, সারপ্রীত সিং, অ্যালেক্স রুফার, রায়ান টমাস।

ফরোয়ার্ড: ক্রিস উড, এলিজা জাস্ট, কস্তা বারবারুসেস, বেন ওয়েন, বেন ওল্ড, ক্যালাম ম্যাকাওয়াট, জেসি র‍্যান্ডাল, ল্যাকলান বেলিস।

/টিই/