বয়স নিয়ে যা বললেন বলিউড অভিনেত্রী
বিনোদন ডেস্ক

বয়স নিয়ে যা বললেন বলিউড অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ২২: ০৩

তাবাসসুম ফাতিমা হাশমি (তাবু)। ছবি: সংগৃহীত
বিনোদন জগতে নারীদের কাজের চেয়ে বয়সের দিকেই মানুষের নজর বেশি। বলিউড অভিনেত্রী তাবুর এ মন্তব্যে নতুন করে আলোচনায় উঠে এসেছে ইন্ডাস্ট্রির প্রচলিত বৈষম্যের চিত্র। সম্প্রতি হার্পার’স বাজার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পঞ্চাশোর্ধ তারকা নারীদের বয়স ও পেশাদারিত্বের ক্ষেত্রে বিদ্যমান সংকীর্ণ মানসিকতা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
তাবু মনে করেন, বয়স বাড়া একটি অতি স্বাভাবিক প্রক্রিয়া হওয়া সত্ত্বেও বিনোদন পাড়ায় নারীদের বারবার এটি মনে করিয়ে দিয়ে এক ধরণের মানসিক চাপ তৈরি করা হয়। কিছুটা বিদ্রূপের সুরেই তিনি জানান, বাইরের মানুষ এমনভাবে অভিনেত্রীদের বয়স মনে করিয়ে দিতে চায় যেন তাদের ঘরে কোনো আয়না নেই। তাবু স্পষ্ট করে বলেন, যে মানুষটি বয়সের প্রশ্নের উত্তর দিচ্ছে, সে রাতারাতি বুড়িয়ে যায়নি। প্রতিদিন এই প্রাকৃতিক পরিবর্তনের মধ্য দিয়েই সবাই এগিয়ে যাচ্ছে।
শুধু বয়স নিয়ে বিদ্রূপ নয়, ইন্ডাস্ট্রির তথাকথিত কূটনীতি নিয়েও সরব হয়েছেন এ গুণী অভিনেত্রী। সাধারণত কোনো সিনেমার চিত্রনাট্য পছন্দ না হলে কৌশলী হওয়ার বা শিডিউল নেই বলে মিথ্যা অজুহাত দেওয়ার পরামর্শ দেওয়া হয় শিল্পীদের। তবে তাবু এ সস্তা কৌশলে বিশ্বাসী নন। তিনি সোজাসাপ্টা কথা বলাতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং কোনো কাজ পছন্দ না হলে সরাসরি তা নির্মাতাকে জানিয়ে দিতে কুণ্ঠাবোধ করেন না। এ অভিনেত্রীকে সর্বশেষ ভুত বাংলা সিনেমায় দেখা গেছে। বর্তমানে তিনি বেশ কিছু বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তেলুগু সুপারস্টার নাগার্জুন আক্কিনেনির শততম সিনেমা কিং ১০০ এ অভিনয়ের পাশাপাশি ২০২৬ সালের এপ্রিল থেকে পরিচালক নবীন কার্তিকের নতুন একটি প্রজেক্টেও শুটিং শুরু করেছেন তিনি।

/এমএকে/

বাতিল হলো ‘কন্ট্রাক্ট ম্যারেজে’র সেন্সর