বিদেশে চিকিৎসার অনুমতি পেলেন না ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ও তার স্ত্রী
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৬, ২৩: ৫৪

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম। ছবি: সংগৃহীত
চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার স্ত্রী আরজুদা করিমের করা আবেদন বৃহস্পতিবার (১৪ মে) খারিজ করে দিয়েছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করে জানান, উন্নত চিকিৎসার জন্য ভারত, সিঙ্গাপুর অথবা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তারা, তবে আদালত সে প্রার্থনা মঞ্জুর না করে তা খারিজ করে দিয়েছেন।
এর আগে ৪ মে আইনজীবীর মাধ্যমে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করেন ওবায়দুল করিম ও আরজুদা করিম। আদালত ওই দিন প্রাথমিক শুনানি শেষে বিষয়টি নিয়ে অধিকতর শুনানির জন্য বৃহস্পতিবার (১৪ মে) দিন ধার্য করেছিলেন। শুনানিতে আসামিপক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও মো. বোরহান উদ্দিনসহ আরও কয়েকজন আইনজীবী অংশ নেন। তারা আদালতের কাছে তাদের মক্কেলদের শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত জরুরি প্রয়োজনের কথা বিস্তারিতভাবে তুলে ধরে মানবিক বিবেচনায় বিদেশ যাওয়ার অনুমতি প্রার্থনা করেন।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে এ আবেদনের তীব্র বিরোধিতা করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী এবং দুদকের পক্ষে পিপি দেলোয়ার জাহান রুমি অংশ নিয়ে যুক্তি উপস্থাপন করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন এবং পরবর্তী সময়ে আবেদনটি খারিজের সিদ্ধান্ত জানান। প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ ফেব্রুয়ারি ওবায়দুল করিমসহ তার পরিবারের সদস্যদের বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত, যা এখনো কার্যকর রয়েছে।

/এমএকে/

শত কোটি টাকা আত্মসাৎ করে বিদেশ যাওয়ার পথে গ্রেপ্তার