শিরোনাম

ঈদের ছুটিতেও খোলা থাকবে যেসব অফিস

নিজস্ব প্রতিবেদক
ঈদের ছুটিতেও খোলা থাকবে যেসব অফিস
অফিসে কর্মরত কর্মচারীরা। ফাইল ছবি

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫-৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে জরুরি সেবা দেওয়া অফিসগুলো এ ছুটির আওতার বাইরে থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ মে) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫-৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে এবং আগামী ১৪ ও ২৩ মে অফিসগুলো খোলা থাকবে। একই সঙ্গে চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও এই ছুটির আওতা বাইরে থাকবে।

এতে বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান/কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

/এসবি/