শিরোনাম

সেপ্টেম্বরে শি জিনপিংকে হোয়াইট হাউসে আমন্ত্রণ ট্রাম্পের

সিটিজেন ডেস্ক
সেপ্টেম্বরে শি জিনপিংকে হোয়াইট হাউসে আমন্ত্রণ ট্রাম্পের
ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে হোয়াইট হাউস সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অফ দ্য পিপল-এ অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এ আমন্ত্রণ জানানো হয়।

সংবাদ সম্মেলনে নিশ্চিত করা হয়েছে, দুই নেতার পরবর্তী শীর্ষ সম্মেলনের জন্য আগামী ২৪ সেপ্টেম্বর তারিখটি নির্ধারণ করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। বিশেষ এ রাষ্ট্রীয় সফরে প্রেসিডেন্ট শির সঙ্গে যোগ দেওয়ার জন্য চীনের ফার্স্ট লেডি পেং লিউয়ানকেও আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।

এর আগে দীর্ঘ প্রায় ১০ বছরের বিরতি কাটিয়ে বুধবার (১৩ মে) স্থানীয় সময় সন্ধ্যায় এক ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে প্রথম মেয়াদে ২০১৭ সালে তিনি এশীয় দেশটি সফর করেছিলেন। দীর্ঘ এক দশক পর ট্রাম্পের এ বেইজিং সফর এবং পাল্টা সফরের আমন্ত্রণকে বিশ্ব রাজনীতিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের এক নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

/এমএকে/