শিরোনাম

অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক
অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ
মাহমুদউল্লাহ রিয়াল। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এবার নতুন ভূমিকায় দেখা যাবে মাহমুদউল্লাহ রিয়াদকে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মেন্টর হিসেবে মাহমুদউল্লাহকে নিয়োগ দিতে যাচ্ছে বোর্ড এমনই খবর।

সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুবিধা করতে পারেনি বাংলাদেশের যুবারা। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়ে দেশে ফিরেছিল আজিজুল হাকিম তামিমের দল। এরপর আর যুব দলের নতুন কোনো প্রোগ্রাম বা টুর্নামেন্ট হয়নি।

২০২৮ যুব বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করেছে বিসিবি। ইতমধ্যে শেষ হয়েছে ইয়ুথ ক্রিকেট লিগ। চলছে ৫০ জনকে নিয়ে ট্রেনিং সেশনও।

/টিই/