নতুন কুঁড়ি সাঁতারে আঞ্চলিক পর্যায়ে রাকিব ও রিয়াজ

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্প্রতি শেষ হয়েছে। প্রতিযোগিতায় আঞ্চলিক পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছেন দুই উদীয়মান সাঁতারু শেরপুরের রাকিব মিয়া এবং গাজীপুরের শাহরিয়ার ইসলাম রিয়াজ।
অভাব আর প্রতিকূলতাকে জয় করে তাদের এই এগিয়ে চলা এখন অনেকের জন্যই অনুপ্রেরণার উৎস।
শেরপুর সুইমিং একাডেমির ছাত্র রাকিব মিয়া জেলা পর্যায়ে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক ও ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে প্রথম হন। অষ্টম শ্রেণিতে পড়ুয়া এই কিশোর ভবিষ্যতে অলিম্পিকে অংশ নিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনতে চায়।
তার স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চরম দারিদ্র্য। রাজমিস্ত্রি বাবা সাইদ মিয়া ও গৃহিণী মা রোকসানার সংসারে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। তাই রাকিবের মতো একজন সাঁতারুর জন্য উচ্চ ক্যালরিযুক্ত খাবার ও নিয়মিত অনুশীলনের খরচ মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এদিকে গাজীপুরের শ্রীপুর থেকে উঠে এসেছেন আরেক সাঁতারু শাহরিয়ার ইসলাম রিয়াজ। শ্রীপুর ভাঙনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির এই ছাত্র নতুন কুঁড়ি স্পোর্টসের সাঁতার প্রতিযোগিতায় ফ্রি স্টাইল ও ব্রেস্টস্ট্রোক বিভাগে প্রথম হয়েছেন।
ক্ষুদ্র ব্যবসায়ী বাবা আনোয়ার হোসেন এবং মা শারমিন আক্তারের সন্তান রিয়াজ খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও সমান মনোযোগী। তার বাবার স্বপ্ন, ছেলে একদিকে দেশের সেরা সাঁতারু হয়ে উঠবে।

১৫ বছর বয়সেই ভারত ‘এ’ দলে সূর্যবংশী