ঈদ সামনে রেখে বাজারে ছড়ানো হচ্ছে জাল টাকা: ডিবি
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৬, ২৩: ৩৫

ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জাল নোট ছড়ানোর একটি সক্রিয় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর উত্তরা ও গাজীপুরের টঙ্গী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল মুদ্রা ও নোট তৈরির সরঞ্জামসহ তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
পুলিশ জানায়, জাল নোট কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে রাজধানীর উত্তরার একটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে চক্রের অন্যতম সদস্য মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে ৩৪ লাখ টাকার সমপরিমাণ জাল নোট এবং নোট ছাপানোর বিপুল পরিমাণ আধুনিক সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় চক্রের আরও দুই সদস্য দুলাল ও মামুনকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম বলেন, আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে চক্রটি বিপুল পরিমান জাল নোট ছাপিয়েছিল। তাদের পরিকল্পনা ছিল ঢাকার বিভিন্ন বড় পশুর হাটে কৌশলে এসব নোট ছড়িয়ে দেওয়া। তবে অভিযানের আগেই তারা বাজারে উল্লেখযোগ্য পরিমাণ জালনোট ছড়িয়ে দিয়েছে বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে।
তিনি আরও জানান, কোরবানির পশুর হাটগুলোতে জাল নোট শনাক্ত করার জন্য প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিশেষ মেশিন বসানো হবে। তবে বড় অংকের লেনদেনের ক্ষেত্রে সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের আরও বেশি সতর্ক এবং সচেতন থাকার পরামর্শ দিয়েছেন এ কর্মকর্তা।

/এমএকে/

পুলিশের প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী