সৌদিতে নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ

সৌদিতে নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ
সিটিজেন স্পোর্টস ডেস্ক

ফুটবল, গলফ, টেনিসের পর এবার ক্রিকেটে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব। আইপিএলের আদলে দেশটি শুরু করতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। টুর্নামেন্টের নাম হবে ‘ডিউনস লিগ টি-টোয়েন্টি। আগামী অক্টোবরে এই টুর্নামেন্ট মাঠে গড়াতে পারে।
সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের (এসএসিএফ) অনুমোদন পাওয়া এই লিগে এমন ক্রিকেটারদের দেখা যেতে পারে, যারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিন্তু এখনো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন।
ক্রীড়াঙ্গনে ব্যাপক বিনিয়োগ করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছে সৌদি আরব। এর আগে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ‘লিভ গলফ’ চালু করে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বড় প্রভাব ফেলে।
ক্রিকেটে ধীরে ধীরে নিজেদের উপস্থিতি বাড়িয়েছে সৌদি আরব। আইসিসির সঙ্গে বিভিন্ন স্পনসরশিপ চুক্তি, আইপিএল নিলামে সম্পৃক্ততা এবং সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টির সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে তারা ইতোমধ্যে ক্রিকেট অঙ্গনে জায়গা তৈরি করেছে।
নতুন এই ডিউনস লিগে ছয়টি দল অংশ নেবে এবং ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জেদ্দার কাছে তায়েফ শহরে। ভারতের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিংকে এই লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
লিগ কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ চারজন এমন ক্রিকেটার থাকতে পারবেন যারা গত দুই বছরের মধ্যে পূর্ণ সদস্য দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।

অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ
১৬ বছর পর বিশ্বকাপে উড-স্মিথ