যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনা নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সিটিজেন ডেস্ক

ইরানের ওপর চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে ব্যর্থ হিসেবে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
সোমবার (৯ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম পিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকানরা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের ওপর আক্রমণ করার কোনো উদ্দেশ্য তাদের নেই। তারা ইরানের পারমাণবিক সমস্যার একটি শান্তিপূর্ণ ও সমঝোতামূলক সমাধান চেয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তারা আমাদের ওপর হামলা চালিয়েছে।
সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ‘তাদের প্ল্যান-এ ব্যর্থ হয়েছে এবং এখন তারা অন্য পরিকল্পনা নিয়ে চেষ্টা করছে। কিন্তু সেগুলোও একইভাবে ব্যর্থ হয়েছে।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মনে কোনো সুনির্দিষ্ট শেষ লক্ষ্য নেই এবং সে কারণেই তারা আবাসিক এলাকাগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে।’
যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি না এমন প্রশ্নে আরাঘচি বলেন, এ‘ই সুযোগ আসবে বলে তিনি বিশ্বাস করেন না।’
‘আমেরিকানদের সঙ্গে আমাদের কথা বলার অত্যন্ত কষ্টদায়ক অভিজ্ঞতা রয়েছে। এজন্য আমেরিকানদের সঙ্গে আলোচনার বিষয় এবার টেবিলে থাকবে না,’ যোগ করেন তিনি।
পূর্ববর্তী কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আরাঘচি বলেন, ‘তেহরান সর্বদা বিশ্বাসের সঙ্গে আলোচনায় বসেছিল, কিন্তু এর জবাবে পুনরায় শত্রুতা মোকাবিলা করতে হয়েছে।’
সর্বোচ্চ নেতা নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আলী খামেনির ছেলেকে নিয়োগ দেওয়ায় তার পিতার শাসনব্যবস্থার ধারাবাহিকতা রক্ষা হবে। একইসঙ্গে কিছুটা স্থিতিশীলতাও এনে দেবে।’
তেলের দাম নিয়ে আরাঘচি বলেন, ‘তেলের দাম বৃদ্ধি আমাদের দোষ নয়। এর জন্য তিনি ইসরায়েল ও আমেরিকাকে ইরানের বিরুদ্ধে হামলা ও আগ্রাসনকে দায়ী করেন। তিনি আরও বলেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করেনি। আমরা কাউকে ওই প্রণালিতে চলাচল থেকে বিরত করছি না বলেও জানান তিনি।’
নাগরিক হতাহতের বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরানি হামলায় কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে। তবে ইরান কোনো বেসামরিক স্থাপনা, কোনো বেসামরিক লক্ষ্য বা কোনো বেসামরিক স্থানে কখনো ইচ্ছাকৃতভাবে হামলা করেনি।’
সূত্র: বিবিসি