আজ রাতেই ইসলামাবাদ পৌঁছাতে পারে ইরানি প্রতিনিধি দল
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৯: ৫৫

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেশেকিয়ান (বায়ে) ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ (ডানে)। ছবি: সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার কাছে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্রগুলোর দাবি, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় একটি বড় ধরনের অগ্রগতির ‘প্রবল সম্ভাবনা’ তৈরি হয়েছে, যা কূটনৈতিক অঙ্গনে নতুন আশাবাদ তৈরি করছে।
এর আগে দিনের শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। উভয় দেশই এই যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি, সম্ভাব্য যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পৃক্ততার প্রেক্ষাপটে চলমান কূটনৈতিক তৎপরতা নিয়ে আলোচনা করেন। এতে ইসহাক দার ধারাবাহিক সংলাপের ওপর গুরুত্ব আরোপ করেন। অন্যদিকে, আব্বাস আরাগচি পাকিস্তানের ‘ধারাবাহিক ও গঠনমূলক মধ্যস্থতাকারী ভূমিকার’ প্রশংসা করেন।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেও আলাদাভাবে টেলিফোনে কথা বলেছেন। তবে এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। ইসলামাবাদের পক্ষ থেকেও এই ফোনালাপের স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১১ ও ১২ ফেব্রুয়ারি ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ২১ ঘণ্টাব্যাপী আলোচনা অনুষ্ঠিত হলেও তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর দ্বিতীয় দফার বৈঠক আয়োজনের জন্য পাকিস্তানসহ বিভিন্ন দেশ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠককে ঘিরে চলতি সপ্তাহের শুরু থেকেই পাকিস্তান ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইসলামাবাদ ও পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি রাজধানীর অন্তত দুটি হোটেল আগাম বুকিং দেওয়া হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে দ্বিতীয় দফার আলোচনায় এখনো সম্মতি দেয়নি ইরান।
এর মধ্যেই আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে চলতি সপ্তাহের শুরুতে অন্তত নয়টি মার্কিন বিমান ইসলামাবাদে অবতরণ করেছে। এসব বিমানে যোগাযোগ সরঞ্জাম, যানবাহন, নিরাপত্তা কর্মী এবং কারিগরি জনবল আনা হয়েছে বলে জানা গেছে।

/এমআর/