সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিধায় আমাদেরকে আন্দোলনে নামতে হয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, নতুন করে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে চাইলে তাদের বলবো পতিত ফ্যাসিবাদ থেকে শিক্ষা গ্রহণ করুন। ১১ দলীয় ঐক্য জুলাইয়ের সঙ্গে বেঈমানি করবে না। কেউ বেঈমানি করতে চাইলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না।
এর আগে, একই অনুষ্ঠানে জাগপার মুখপাত্র রাশেদ প্রধান বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেয়া হবে না এবং প্রয়োজনে গণভোটের মাধ্যমে জনগণের রায় অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।
তিনি বলেন, প্রস্তুত থাকুন, নতুন যুদ্ধ হবে, নতুন বিজয় হবে। সংসদে সমাধান না হলে রাজপথেই আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
রাশেদ প্রধান বলেন, পূর্বে ‘জালেম-রাজাকার’ ন্যারেটিভ তৈরি করা হয়েছিল এবং বর্তমানে ‘গুপ্ত’ শব্দ ব্যবহার করে নতুনভাবে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে।
এদিকে, গণভোটের রায় বাস্তবায়ন ও চলমান বিভিন্ন সংকট নিরসনের দাবিতে রাজধানীতে গণমিছিলসহ ৩ মাসব্যাপী কর্মসূচি দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। কর্মসূচির মধ্যে রয়েছে মে, জুন ও জুলাই মাসে জেলায় জেলায় নাগরিক সমাবেশ এবং ৫ আগস্ট ঢাকায় গণমিছিল।