শিরোনাম

ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার প্রশ্নে যা বললেন ট্রাম্প

সিটিজেন ডেস্ক
ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার প্রশ্নে যা বললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে ইরানে পারমাণবিক বোমা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন কি না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার এটা কেন দরকার হবে?’ এবং প্রশ্নটিকে ‘মূর্খতাপূর্ণ’ বলেও বর্ণনা করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘যখন আমরা কোনো পারমাণবিক অস্ত্র ছাড়াই প্রচলিত উপায়ে তাদের পুরোপুরি ধ্বংস করেছি, তখন আমি কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করব?’ তিনি আরও বলেন, ‘কোনো অবস্থাতেই কারও দ্বারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত নয়।’

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সংঘাত শেষ করতে তার ওপর কোনো চাপ নেই। তিনি দেশটির সঙ্গে সবচেয়ে ভালো চুক্তি করতে চান।

ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। ইরান যখন একটি চুক্তিতে পৌঁছাবে, তখন এই গুরুত্বপূর্ণ নৌপথটি খুলে দেওয়া হবে। ‘যুদ্ধবিরতির সময় ইরান যেন তেল বিক্রি করে শত শত মিলিয়ন ডলার আয় করতে না পারে, সেটিও তিনি চান না।’

চলমান সংকট নিরসন প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তারা যদি চুক্তি করতে না চায়, তাহলে আমি সামরিকভাবে (যুদ্ধ) শেষ করব। আমি তাড়াহুড়া করতে চাই না।’

সূত্র: বিবিসি

/জেএইচ/