শিরোনাম

তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করলো ইরান

সিটিজেন ডেস্ক
তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করলো ইরান
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের আকাশে শত্রু লক্ষ্যবস্তু শনাক্ত হওয়ায় শহরের বিভিন্ন অংশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আকাশে সন্দেহভাজন কিছু লক্ষ্যবস্তু প্রতিহত করার উদ্দেশ্যেই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর আকাশে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তু লক্ষ্য করে অত্যন্ত তৎপরতার সাথে কাজ শুরু করে। পাশাপাশি নূর নিউজও এ খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, শহরের বেশ কয়েকটি কৌশলগত স্থানে প্রতিরক্ষা ব্যাটারিগুলো সক্রিয় করা হয়েছে।

তবে এ হুমকির প্রকৃত ধরন সম্পর্কে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক সংঘাত ও চরম উত্তেজনা বিরাজ করায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বর্তমানে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। সংঘাতময় পরিস্থিতির মধ্যেই তেহরানের আকাশে এমন সন্দেহভাজন লক্ষ্যবস্তুর উপস্থিতি এবং প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার ঘটনাটি ঘটল।

সূত্র: মিডল ইস্ট আই

/এমএকে/