‘মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার’

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিএনপির ৩১ দফা নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। প্রতিমন্ত্রী শুক্রবার (২৪ এপ্রিল) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক পূজা মণ্ডপ পরিদর্শনকালে একথা বলেন।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার- এই নীতিকে সামনে রেখে সরকার কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, তা নিশ্চিত করা বর্তমান সরকারের অঙ্গীকার।
পরে ইয়াসের খান চৌধুরী নান্দাইলে নিজ নির্বাচনী এলাকার প্রাথমিক বিদ্যালয় (বালক-বালিকা) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার নির্বাচন চ্যালেঞ্জিং হবে: এ্যানি