শিরোনাম

ভিভো বাংলাদেশে চাকরি

সিটিজেন ডেস্ক
ভিভো বাংলাদেশে চাকরি
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভিভো বাংলাদেশ (প্রধান কার্যালয়)। প্রতিষ্ঠানটির আইটি ও প্রশাসন (ইইই) বিভাগ এক্সিকিউটিভ পদে লোকবল নেবে। গত ১৩ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ১৩ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ভিভো বাংলাদেশ (প্রধান কার্যালয়)

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: আইটি ও প্রশাসন (ইইই)

পদসংখ্যা: ৩টি

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি। পাশাপাশি মোবাইল ইন্ডাস্ট্রিতে কাজের দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৫ থেকে ৩০ বছর

কর্মস্থল: ঢাকা (গুলশান-১)

বেতন: ২৫,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ১৩ মে ২০২৬

/জেএইচ/