আজ রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর
সিটিজেন ডেস্ক

আজ রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১২: ০৪

ছবি: সংগৃহীত
সাভারে ভয়াবহ রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর পূর্ণ হলো আজ। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে বিভিন্ন শ্রমিক সংগঠন। পরে ধসে পড়া ভবনের সামনে স্থাপিত অস্থায়ী শহিদ বেদিতে ফুল দিয়ে নিহত শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শ্রমিক সংগঠনের নেতারা ।
এ সময় রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের শোকাতুর পরিবার এবং আহত শ্রমিকরা কর্মসূচিতে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন। মানববন্ধন থেকে তারা সরকারের কাছে রানা প্লাজার মালিক সোহেল রানার দ্রুত ফাঁসি কার্যকর করার জোর দাবি জানান। সেখানে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
২০১৩ সালের এই দিনে ঘটে যাওয়া রানা প্লাজা ট্র্যাজেডি একটি আলোড়ন সৃষ্টিকারী এবং অন্যতম ভয়াবহ শ্রমিক দুর্ঘটনা। এ ঘটনায় এক হাজার ১৩৮ জন শ্রমিক প্রাণ হারান এবং ধ্বংসস্তূপ থেকে আহত অবস্থায় ২ হাজার ৪৩৮ জনকে উদ্ধার করা হয়। তৎকালীন ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় একটি ব্যাংক, ইলেকট্রনিক্স ও কম্পিউটারের দোকান এবং প্রসাধন সামগ্রী ও পোশাকের দোকান ছিল। এ ছাড়া ভবনটির তৃতীয় তলা থেকে অষ্টম তলা পর্যন্ত নিউ ওয়েব বটমস, নিউ ওয়েব স্টাইল, ফ্যান্টম অ্যাপারেলস, ফ্যান্টম টেক ও ইথারটেক্স লিমিটেডসহ মোট পাঁচটি পোশাক কারখানা পরিচালিত হতো।
ভয়াবহ সেই দুর্ঘটনায় বেঁচে যাওয়া অনেক আহত শ্রমিক তাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন। কর্মক্ষমতা হারিয়ে তারা এখন মানবেতর ও বেকার জীবনযাপন করছেন। রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর পূর্তিতে সাভার, আশুলিয়া ও ধামরাইসহ বিভিন্ন অঞ্চলের শ্রমিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানামুখী কর্মসূচি পালন করা হচ্ছে।কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা থেকেই রানা প্লাজার অস্থায়ী শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বিক্ষোভ মিছিল ও মানববন্ধনসহ বিভিন্ন অনুষ্ঠান পালন করছে সংগঠনগুলো।

/এমএকে/