শিরোনাম

নির্বাচনকে ক্ষমতার পালাবদল হিসেবে প্রতিষ্ঠিত করেছে সরকার: নাহিদ

নিজস্ব প্রতিবেদক
নির্বাচনকে ক্ষমতার পালাবদল হিসেবে প্রতিষ্ঠিত করেছে সরকার: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি:সংগৃহীত

জনগণকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই নির্বাচনটি একটি পরিবর্তনের নির্বাচন হবে। তবে দুঃখজনক বিষয় হচ্ছে, বর্তমান সরকার নির্বাচনটিকে স্রেফ একটি ক্ষমতার পালাবদলের হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছি। এবারের স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির নেতৃত্বে তারুণ্যের জয়জয়কার হবে।

তিনি বলেন, জনগণ এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হচ্ছে। এরই মধ্যে এনসিপিতে যুক্ত হয়েছেন শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, ইসহাক সরকার, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা মহিউদ্দিন রনি ও নুরুজ্জামান কাফি।

এনসিপির আহ্বায়ক বলেন, ইসহাক সরকার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা। তার হাত ধরে বিএনপি থেকে অসংখ্য নেতাকর্মী আজ এনসিপিতে যোগ দিয়েছেন।

/এসবি/