যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় ইসরায়েল

সিটিজেন ডেস্ক

ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে ইসরায়েল পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। সম্প্রতি এক নিরাপত্তা মূল্যায়ন বৈঠকে তিনি জানান, ইরানের নতুন সর্বোচ্চ নেতা এবং দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য ইসরায়েল এখন কেবল যুক্তরাষ্ট্রের ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় রয়েছে।
কাৎজ বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ নবায়নের জন্য ইসরায়েল প্রস্তুত। তাদের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই তৈরি আছে এবং হামলার লক্ষ্যবস্তুগুলোও ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এ সম্ভাব্য হামলার প্রধান উদ্দেশ্য হলো ইসরায়েল ধ্বংসের পরিকল্পনাকারী খামেনি রাজবংশ এবং ইরানি শাসনব্যবস্থার বর্তমান নেতৃত্বকে সম্পূর্ণভাবে নির্মূল করা। এর পাশাপাশি, ইরানের কেন্দ্রীয় জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনাগুলো উড়িয়ে দিয়ে এবং জাতীয় অর্থনৈতিক অবকাঠামো গুঁড়িয়ে দিয়ে দেশটিকে অন্ধকার ও প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার ছক কষা হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, এবারের হামলা হবে সম্পূর্ণ ভিন্ন ও চরম প্রাণঘাতী। ইরানি শাসনব্যবস্থা যে বিশাল আঘাতের সম্মুখীন হয়েছে, তার ধারাবাহিকতায় এবার তাদের সবচেয়ে সংবেদনশীল জায়গাগুলোতে এমন বিধ্বংসী আঘাত হানা হবে, যা তাদের ক্ষমতার ভিত পুরোপুরি নাড়িয়ে দেবে এবং শাসনব্যবস্থাকে ধসিয়ে দেবে।
সূত্র: টাইমস অব ইসরায়েল