শিরোনাম

ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ছাড়ালো ১৫০০

সিটিজেন ডেস্ক
ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ছাড়ালো ১৫০০
লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের শেষ বিদায়। ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ছাড়ালো ১৫ হাজার। লেবাননের কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, লেবাননে ইসরায়েলের হামলায় ১২৬ জন শিশুসহ ১,৫৩০ জন নিহত হয়েছেন। এই হামলার কারণে দশ লক্ষেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তবে ইসরায়েল নিশ্চিত করেছে লেবাননের বিরুদ্ধে তাদের অভিযান এই যুদ্ধবিরতির অংশ হবে না।

পাকিস্তান ও ইরান যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করেছে বলে দাবি করলেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/