যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান না ট্রাম্প

সিটিজেন ডেস্ক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন এবিসি নিউজের প্রতিবেদক জোনাথন কার্ল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ট্রাম্প মনে করেন না যে এই মেয়াদ বাড়ানোর প্রয়োজন হবে।
এর আগে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আগামী দুই দিন আপনারা চমকপ্রদ কিছু দেখতে চলেছেন। আমি সত্যিই তাই মনে করি।’
কার্লের মতে, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এই সংঘাতের অবসান হয় আলোচনার মাধ্যমে, নয়তো ইরানের সক্ষমতা পুরোপুরি ধ্বংসের মাধ্যমে শেষ হতে পারে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও স্থায়ী সমাধানের পক্ষে। তিনি বলেন, শুধু সীমিত চুক্তি নয়, ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক ভূমিকা নিয়েও বিস্তৃত সমাধান চায় যুক্তরাষ্ট্র।
তবে তিনি স্বীকার করেছেন, দুই দেশের মধ্যে অবিশ্বাস অনেক বেশি, তাই চুক্তিতে পৌঁছাতে সময় লাগতে পারে। যদিও ইরানের পক্ষ থেকে আলোচনার দরজা খোলা রয়েছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এর আগে ১২ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এরপর যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে। যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই যদি নতুন চুক্তি না হয়, তাহলে আবারও সংঘাত বাড়ার ঝুঁকি রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা