শিরোনাম

সংসদে মুক্তিযোদ্ধার সংখ্যা জানালেন মন্ত্রী

সিটিজেন ডেস্ক
সংসদে মুক্তিযোদ্ধার সংখ্যা জানালেন মন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশে বর্তমানে মোট ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন মুক্তিযোদ্ধা রয়েছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বুধবার (১৫ এপ্রিল) সরকার দলীয় সংসদ সদস্য এএম মাহবুব উদ্দিন খোকনের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে মোট এক লাখ ৯৮ হাজার ৩৭ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাতা ও সুবিধা দিচ্ছে সরকার। তবে আপাতত তাদের ভাতা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় নেই।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৮৪২টি অমুক্তিযোদ্ধা সংক্রান্ত অভিযোগের আবেদন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকায় পাঠানো হয়েছে। সেগুলো তদন্ত ও যাচাই-বাছাই করে ৪৮১ জনের গেজেট বাতিল করা হয়েছে।

/এসবি/